1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়া ৩ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত তিনজনের কাছ থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলো গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮), বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের আলমগীর সরকারের ছেলে রাসেল সরকার (৩৪) ও গোয়ালগাঁও গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (৩২)।গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, গেল রবিবার বিকেল থেকে রাতভর গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ীর মধ্যে জাহিদ একজন কুখ্যাত ডাকাত, বিভিন্ন অপরাধে তার নামে নয়টি মামলা রয়েছে। হোগলাকান্দি গ্রামে পুলিশ তাকে আটক করতে গেলে সে পার্শ্ববর্তী খালে ঝাঁপ দেয়। পুলিশও তার পিছন পিছন খালে ঝাপ দেয়। কাদাজলে মাখামাখি করে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা পাওয়া যায়। পৃথক অভিযানে বিকাল সাড়ে পাঁচটার দিকে পুরান বাউশিয়া গ্রাম থেকে ৭০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল সরকারকে আটক করা হয়। একই দিন আরেকটি অভিযানে গোয়ালগাঁও গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বোরহানকে আটক করা হয়।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓