1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।নির্ধারিত আংশিক সফরসূচী অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, গজারিয়া থানা পরিদর্শন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য উদ্বোধন, ভবেরচর বাজার ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে তারুণ্যের উৎসবে মিলিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার অনন্য ভূমিকায় অংশগ্রহণ, গজারিয়া সরকারি পাইলট হাই স্কুল পরিদর্শন শেষে মন্ত্রণালয়ের নির্ধারিত জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, মুক্তিযোদ্ধাগণ যে দপ্তরে যাবেন সবার আগে সেই সেবাটা দিবেন।মুক্তিযোদ্ধাগণ হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজ আমরা সরকারি কার্য পরিচালনার দায়িত্ব পালন করছি। এছাড়াও তিনি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে তারুণ্যের উৎসবে সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓