1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা

গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা গত ১৯ জানুয়ারি সোমবার নয়ন পিয়াস ও রিপন সরকারের অত্যাচারে ৩০০ পরিবার এলাকা ছারা এই বিষয় নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করা হয় সেই নিউজের পরিপেক্ষিতে আজ ২১ ই জানুয়ারী বুধবার সকাল ১১ ঘটিকায়,ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন, এতে এলাকার প্রায় ২ শতাধিক লোক অংশগ্রহণ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গুয়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহামম্মদ আলী, ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন মিয়া, ভুক্তভোগী পরিবারের সদস্য আক্তার হোসেন, শিল্পি আক্তার সহ এলাকাবাসরী এসময় মোহামম্মদ আলী মেম্বার বলেন, আমার ভাতিজা রিপন,নয়ন সরকার ও আমার ছোট ছেলে পিয়াস সরকারকে নিয়ে ৭১ টেলিভিশন একটি ভূয়া ও ভিত্তিহীন নিউজ প্রচার করে, যেখানে উল্লেখ্য করা হয়, আমার দুই বাতিজা ও আমার ছেলের অত্যাচার করে আমাদের এলাকায় ৩০০ পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে, এমন মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করায় আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, ৭১ টেলিভিশন বাংলাদেশের একটি স্বনামধন্য গণমাধ্যম।
সেই স্বনামধন্য গণমাধ্যমে এরকম মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করায় আমি মর্মান্তিকভাবে বিস্মিত ও চিন্তিত, আমি মাননীয় এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, গজারিয়া থানায় একাধিক মামলার আসামি ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়াবা সম্রাট ও ডাকাত লিটন সরকারের একনিষ্ঠ সহযোগী ৭১ টেলিভিশনের প্রতিনিধি জসিম দেওয়ান এর মাধ্যমে আপনি লিস্ট নিবেন কোন ৩০০ পরিবার আমাদের এলাকা থেকে তারা বিতাড়িত এবং অত্যাচারিত হয়ে তারা এলাকায় থাকতে পারে না। অন্যথায় কেন এই মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করা হলো আমি আপনার কাছে এই মিথ্যা নিউজ করার শাস্তি দাবী করছি। এ সময় ইউপি সদস্য হারুন বলেন, ইয়াবা লিটন, ফিরোজ কসাই, গুলজার, এরা আন্তজেলা মাদক কারবারি, তাদের একান্ত সার্বিক সহযোগীতা কারী সাংবাদিক জসিম দেওয়ান টাকার বিনিময় এলাকায়, অশান্তি সৃষ্টি করার জন্য এই মিথ্যে ও ভিত্তিহীন নিউজ প্রচার করেন, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এসপি মহাদয়ের কাছে আকুল নিবেদন, কোন ৩০০ পরিবারকে এলাকা ছাড়া করা হলো আপনি সরে জমিনে এসে দেখবেন, কেনো এমন মিথ্যে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক নিউজ করা হলো হলো এর সঠিক বিচার দাবী করছি।এসময়,ভুক্তভোগী পরিবারের সদস্য শিল্পি আক্তার বলেন, মাদক সম্রাট ইয়াবা লিটন, গুলজার, আব্দু গোলজার, সুমন, কিছুদিন আগে ইয়াবা পাচার কালে গজারিয়া থানায় আটক হন। একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়েও তারা স্থানিয় প্রশাসনের সাথে আমাদের বাড়ীতে এসে আমাদের সাথে বিদ্রুপ আচরণ করে। আমি মাননীয় এসপি মহোদ এর কাছে এর সঠিক বিচার চাচ্ছি, এবং গত ১৯ তারিখে আমার ভাইদের বিরুদ্ধে ৭১ টেলিভিশনে মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগী পরিবার ও এলাকার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓