1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সিগঞ্জের রামপালে গোপনে চলছে অবৈধ কারেন্ট জালের রাজ্যে নিরব ভূমিকায় প্রশাসন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ও রামপাল ইউনিয়নের অলিগলিতে চলছে অবৈধ কারেন্ট জালের রাজ্যে তৈরি হচ্ছে উৎপাদন নিরব ভূমিকায় প্রশাসন। এই কারেন্ট জালের ব্যাবসার সঙ্গে স্থানীয় একশ্রেণীর রাজনৈতিক নেতাকর্মীদের অর্থের যোগান দেওয়ার প্রতিশ্রুতি ও দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর একশ্রেণীর সদস্য জড়িত। এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় দাপটে চলছে অবাধে কারেন্ট জালের রাজ্যে ফ্যাক্টরীগুলোতে প্রশাসন থেকে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না জাল উৎপাদন।একদিকে সরকারিভাবে কোন অনুমতি না নিয়ে গোপনে ও নিজেদের বাড়িতে মেশিন স্থাপন করে কৌশল অবলম্বন করে কারেন্ট জাল তৈরী করে যাচ্ছে।পঞ্চসার ও রামপাল ইউনিয়নের গোয়ালঘূনি, কাজি কসবা গোপনে অলিগলিতে দেখা গেছে যে কোন অভিযান পরিচালিত না হওয়ায়। ফলে হাজার হাজার টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে এ সকল ফ্যাক্টরীতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও করা হচ্ছে।অসাধু এ কারখানার মালিকরা নির্ভিগ্নে অবৈধ কারেন্ট জাল উৎপাদন করে যাচ্ছে।সার্বিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এ কাজে যারা জড়িত তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন পঞ্চসার ও রামপাল ইউনিয়নের অলিগলিতে নতুন নতুন কারখানা স্থাপন করে দেদারছে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও বিক্রি করে যাচ্ছে। এদের পিছনে কারা মদদ যোগাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে উদাহরণ স্বরুপ শাস্তি প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের নিকট সচেতন মহল জোড় দাবী জানাচ্ছে।এ বিষয়ে এ.টি.এম. তৌফিক মাহমুদ জেলা মৎস্য কর্মকর্তা বলেন ,অবৈধ কারেন্ট জালের ফ্যাক্টরীগুলোতে আমাদের নিয়মিত অভিযান চলছে এবং চলবে।তবে আমাদের আইনের বাহিরে অমান্য করে যারাএখনো জাল উৎপাদন করে আসছে এদের পিছনে কারা মদদ যোগাচ্ছে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓