1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি ( কাজী জাফর)এর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলেন খন্দকার রেজওয়ানুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা শাখা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জনকে পুর্ণাঙ্গ দায়িত্ব দেয়া হয়েছে। আজ ২০ জানুয়ারী সোমবার উপজেলা জাতীয় পার্টি( কাজী জাফর) আয়োজিত জাতীয় পার্টির উপজেলা প্রধান কার্য্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্হিতিতে দলটির মহাসচিব জাতীয় পার্টির কুষ্টিয়া -২ আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব লিংকন এ ঘোষণা দেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে জাতীয় পার্টি( কাজী জাফর) এর ভেড়ামারা উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস পরলোক গমন করায় শূণ্য পদটির ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন খন্দকার রেজওয়ানুর রহমান অঞ্জন।উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর সভাপতি আশরাফুল আলম চাঁদ ও সহ সভাপতি মহিউদ্দন সরদার’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় পার্টি কাজী জাফর মহাসচিব আহসান হাবীব লিংকন। তিনি তার বক্তব্যে বলেন, আগামী দিনে ভেড়ামারা উপজেলায় জাতীয় পার্টি (কাজী জাফর)এর দলের গতিশীল রাজনৈতিক কর্মকান্ড সফল ভাবে পরিচালিত করতে দক্ষ রাজনৈতিক নেতা ও কর্মীর বিকল্প নাই। আর সেকারণেই দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কর্মকান্ডে সন্তুষ্ট হয়েই আমি তাকে সাধারণ সম্পাদকের গুরু দায়িত্ব অর্পন করলাম। আশা করি তার দক্ষ নেতৃত্বে জাতীয় পার্টি গতিশীল হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)’র সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক সামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক রাসেল আহমেদ, জাপা নেতা আইয়ুব আলী, উপজেলা যুব সংহতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, যুব সংহতি পৌর শাখার সভাপতি আবু বক্কার সিদ্দিক বেলাল, সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓