1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

ঝালকাঠিতে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত সভাপতি ইব্রাহিম, সম্পাদক হুমায়ুন কবির

  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি:

ঝালকাঠির রাজাপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পুরাতন জেলখানা রোডস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন। সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের রাজাপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি আসাদুজ্জামান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সেক্রেটারী হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী, ইসলামি যুব আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে। সম্মেলন শেষে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আল আমীন। পরে তিনি ক্বারী মুহাম্মদ ইব্রাহিম খলিলকে সভাপতি, হাফেজ মাওলানা আল আমিনকে সহ সভাপতি ও হাফেজ মুহাম্মদ হুমায়ুন কবিরকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓