1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

পিরোজপুরের ৩টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীতা বাছাই করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল। প্রার্থীরা হলেন- পিরোজপুর -২ (কাউখালী- ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম বীন সাঈদী, পিরোজপুর -৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে মঠবাড়িয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল জলিল। এর আগে পিরোজপুর – ১ ( পিরোজপুর সদর – ইন্দুরকানি – নাজিরপুর) আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ বীন সাঈদীকে প্রার্থী ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓