1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

গজারিয়া মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরির সময় হাতেনাতে দুই চোর আটক

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মসজিদের দানবক্স ভেঙ্গে টাকা চুরির সময় আবুল হোসেন (৪২) ও শফিকুল ইসলাম (৪৮) নামের দুই চোর কে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন, কুমিল্লার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে আবুল হোসেন অপরজন একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।প্রতক্ষদর্শীরা জানায়,শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর কেন্দীয় জামে মসজিদে প্রথমে তালাভেঙ্গে প্রবেশ করে দান বাক্স থেকে নগদ ৫শত ৮০ টাকা চুরি করে পার্শবর্তী গ্রাম রঘুরচর পুর্বপাড়া জামে মসজিদ চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করলে স্থানীয় জনগণ তাদেরকে হাতেনাতে ধরে আটক করে গণপিটুনি দেয়। পরবর্তী তাদের মাথার চুল কেটে আলকাতরা মাখিয়ে পুলিশে সোপর্দ করে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓