1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়া প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত ৪, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সীমানা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে চারজন আহত হওয়ার ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।আটককৃত যুবকের নাম মেহেদী।সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের আলম মোল্লার ছেলে।গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আ:মতিন মোল্লা(৯০) বসত বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গিয়াস উদ্দিন(২৭), ওমর ফারুক (৪০) উভয় পিতা আ:মতিন মোল্লা(৯০)।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন ফরহাদ (১৬),পিতা:ওমর ফারুক,ফারজানা বেগম (৩৭)স্বামী:ওমর ফারুক।এ বিষয়ে আহতদের ভাই ওয়াজ কুরনী বলেন হামলাকারী আমাদের প্রতিবেশী।তাদের সাথে আমাদের কোন বিরোধী নেই,কিন্তু জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আরেক প্রতিবেশীর সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিষয়ে দেওয়ানী আদালত মামলা চলমান।কিন্তু তাঁরা একে অপরের আত্নীয় হওয়ায় আমাদের উপর প্রতি নিয়ত হামলা/মামলা চালিয়ে আসছেন।এর পূর্বের একাধিক বার হামলা করেছেন,মিথ্যা মামলাও করেছেন। আহত ওমর ফারুক বলেন,বাথরুমের টিনের বেড়া পরিবর্তনের সময় প্রতিবেশী আরিফদের সাথে কথা কাটাকাটির পর আরেক প্রতিবেশী,যাদের সাথে আমাদের কোন বিরোধী নেই, ফাহিম, মেহেদীর সাথে ৮/১০ জন আমাদের বাড়িতে এসে আমার ভাই গিয়াসউদ্দিনকে ছুরি দিয়ে ঘাই মারতে থাকলে আমরা এগিয়ে গেলে তাঁর আমাদেরও ঘাই মেরে এলোপাতাড়ি মারপিট করে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমকমপ্লেক্স সূত্রে জানা যায়,মুমূর্ষু অবস্থায় দুই জনকে ঢাকা প্রেরণ ও আরও ৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, এই বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।সে আদালতে জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓