1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাজনীতি নিষিদ্ধ পবিপ্রবিতে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ, আহত ২

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর আগমনে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পবিপ্রবির মুক্ত বাংলার সামনে এ ঘটনা ঘটে। ২৬ শে ফেব্রুয়ারি পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী বিশ্ববিদ্যালয়ে আগমন করেন। আগমনকে কেন্দ্র করে তার সমর্থক জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল, মতিউর রহমান দিপু দাওয়াত পেলেও আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপ দাওয়াত না পাওয়ায় এ সংঘর্ষ হয়। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী (বিএনপির ভাইস চেয়ারম্যান) তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানিনা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের সংঘর্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতার বহিঃপ্রকাশ কিনা এমন প্রশ্নের জবাবে প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন,”কীসের দুর্বলতা!আমার উপরও যদি হামলা হয় তাহলে প্রশাসনের কি করার আছে প্রশাসন কি আমাকে সারাদিন পাহারা দিয়ে রাখবে!সংঘর্ষের কারণে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন জিজ্ঞেস করলে তিনি বলেন,”এতে আমার দেখার কিছু নেই।”পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, আলতাফ হোসেন চৌধুরী রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে ক্যাম্পাসে আসেন নাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে অবদান থাকায় এবং বিশ্ববিদ্যালয়ের একজন শুভাকাঙ্খী হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি বৈঠকে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। তবে তার উপস্থিতিতে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে সুস্পষ্ট তথ্য প্রমান এবং অভিযোগের ভিত্তিতে প্রশাসন তার ব্যবস্থা নিবে।উল্লেখ্য যে, গত ১৩ আগস্ট শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে পবিপ্রবি থেকে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓