1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদের সোহাগদল স্কুলে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে “সুন্দরবনকে রক্ষা করি, প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘রূপান্তর’ কর্তৃক প্লাস্টিক পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে “প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ” আয়োজন করে” রুপান্তর “।সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া।সুন্দরবন ইউথ ফোরামের আহবায়ক সুবর্ণা আক্তার ও সোয়েব আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ এস এম ইব্রাহিম সহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী এবং যুব ফোরামের সদস্যরা। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাগরিক সচেতনতামূলক স্কুলের বিভিন্ন স্হানে পড়ে থাকা প্লাস্টিক পলিথিন সংগ্রহ করে তা বিনষ্ট করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓