1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশের একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোবাহান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓