1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম পিরোজপুরের শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা র‍্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আল মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৫ টার দিকে বরগুনার আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে র‍্যাব-৮, সিপিসি-১ অভিযান চালিয়ে তাকে আটক করে।গ্রেফতারকৃত ইয়াকুব মৃধা গলাচিপার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধার পুত্র। র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে ঢাকা, যশোর, ধামরাই ও বগুড়ায় সক্রিয়ভাবে চুরির গ্যাং পরিচালনা করছিল। তার বিরুদ্ধে ১০টিরও বেশি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। অসংখ্য মামলার আসামি ইয়াকুব। এছাড়া ও সাম্প্রতিক বেশ কিছু চুরির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৪টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন শেরুয়া বটতলা পিরপাল মাজার মার্কেটে “কিষান অটো” নামে একটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। সাত-আটজন মুখোশধারী চোর তালা কেটে দোকানে ঢুকে ইজি বাইক, অটোরিকশা, আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।ভুক্তভোগী মো. মুনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে ইয়াকুব মৃধার সম্পৃক্ততা নিশ্চিত হলে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব আরও জানায় গ্রেফতারকৃত ইয়াকুব মৃধাকে আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓