1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়া দুই মন গাঁজাসহ মাদক কারবারী আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক(৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় আটক মাদক কারবারি আব্দুল মালেক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে।এঘটনায় র‌্যাবের ডিএডি মোঃ মজিবুর বাদী হয়ে মাদক আইনে গজারিয়া থানায় একটি মামলা রুজু করেন এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে দুই মণ গাঁজাসহ তাকে আটক করে র‍্যাব।র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যানে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। ওই দিন রাত ৩টার দিকে র‌্যাবের একটি দল তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। সন্দেহজনক একটি পিকআপ থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে আটক করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানান তারা।এবিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, র‌্যাবের পক্ষ থেকে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রক্রিয়া দিন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓