1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

কাউখালীতে পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু, মুমূর্ষু অবস্থায় পরিবারের ৪ নারী হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে ফাতেমা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ফাতিমা চিরাপাড়া গ্রামের রিপন হোসেনের মেয়ে। এ ঘটনায় মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা(১৮) ও সুমনা (১৩) ও শিশুর নানী আকলিমা (৫৫)কে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে ভুমিহীন চরে এ ঘটনা ঘটে। চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ননিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সাথে পটকা মাছ রাতে খাবারের সাথে খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানে আমার নাতী মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়েকে অসুস্থ অবস্থসায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এই বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ৫ রোগী হাসপাতালে আসে। তাদের মধ্যে ৬ বছর বয়সী ফাতেমা আক্তার নামের শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, বৃহস্পতিবার সকালে পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓