1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কাউখালীতে “হাউন আঙ্কেল” ফেইসবুক আইডির পরিচালক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে সরকারের পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন যাবৎ বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমাজের কিছু মানুষদের নামে নানামুখী ষড়যন্ত্র মূলক বানোয়াট তথ্য প্রচার করে পরিবেশ অস্থিতিশীল করে আসছিল ” হাউন আঙ্কেল” নামের ফেইসবুক আইডির পরিচালক দাশেরকাঠী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার (২৮) । রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। মামলার সূত্রে জানা যায়, রাসেল সাবেক সরকারের ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। সরকারের পতনের পূর্বে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্বেও ছিল রাসেল। তাকে বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত মোঃ সোলায়মান জানান, বিএনপির অফিস পোড়ানো মামলায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং ফেইসবুকের ফেইক আইডির ব্যাপারে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓