1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ, আউটসোর্সিং বাতিল, অষ্টম প্রকল্প চালুর সহ পাঁচ দফা দাবিতে শিক্ষক কর্মচারিরা মানববন্ধন করেছেন। সোমবার (২৪ মার্চ) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিগত সাতটি পর্যায়ে প্রকল্পটির শিক্ষক কর্মচারীরা সফলভাবে পরিচালনা করেন। এই প্রকল্পের শিক্ষার্থীরা কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমানে প্রকল্পটি আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা মেনে নেবেন না। অষ্টম প্রকল্প পাস না করায় শিক্ষকরা বকেয়া বেতন না পাওয়ায় ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন। এসময় তারা দ্রুত অষ্টম প্রকল্প অনুমোদন, বকেয়া বেতন পরিশোধ, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্হায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল সহ ৫ দফা দাবি উপস্থাপন করেন। তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী দেন তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মহাসিন, জেলা ইমাম সীমিতর সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন ফারুকি,মোঃ রফিকুল ইসলাম, সহকারি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুল জলিল, সাধারণ কেয়ারটেকার মাহামুদুল হাসান, শিক্ষক বেল্লাল হোসেন, ওমর ফারুক প্রমুখ। মানববন্ধনে ইসলামীক ফাউন্ডেশনের সাত শতাধিক শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী, কেয়ারটেকার অংশ গ্রহন করেন।মানববন্ধন শেষে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত শিক্ষক কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓