1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে শহরের ক্লাব সড়কে সুশাসন সুরক্ষা পরিষদ পিরোজপুর এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এলাকার কয়েক শ মানুষ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে যোগ দেয়। সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন, মেজর (অবঃ) ব্যরিস্টার এম সরোয়ার হোসেন বলেন, ২০০৯-২০২৪ সাল (১৫বছর) পিরোজপুর শহর তথা জেলার দুর্নীতি ও লুটপাট, চাঁদাবাজ, সন্ত্রাস, ছিনতাই ও মাদক ব্যাবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবীতে এ কর্মসূচি এবং এলাকাবাসীর সামনে সাংবাদিকদের কাছে তা প্রকাশ করেন। এবং সাপ্লাই পানির নামে প্রতারণা করে আসছিল ও মশার উপদ্রবে অতিষ্ঠসহ মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। বক্তারা বলেন, এদের দৌরাত্ম্য প্রশাসন বারবার এ এলাকায় অভিযান চালালেও এলাকার মানুষ মাদক কারবারি ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাচ্ছে না। তাই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এলাকার মাদক কারবারি, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।এসময় সুশাসন সুরক্ষা পরিষদ-এর সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক সরদার রিয়াদ নুর পরশ ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুজন-এর জেলা কমিটির সভাপতি সিনিয়ির সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক প্রফেসর শাহ-আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন মাহাবুব, শিক্ষক রেজাউল করিম, জিয়া মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক রাহিম শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমান হায়দার ও সহ শতাধিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓