1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের সুযোগ এদেশে দেয়া হবেনা—–ছারছীনার পীর ছাহেব

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) নারী কমিশনের রিপোর্ট প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন- নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বুকের তাজা রক্ত দিয়ে হলেও রুখবো ইনশাআল্লাহ। তিনি বলেন- ইসলামে বিবাহ বহির্ভূতভাবে যৌনাচারের কোন সুযোগ নেই। পশ্চিমা দুনিয়ার অবাধ উলঙ্গ সংস্কৃতির প্রভাবে তাদের এদেশীয় এজেন্টরা কুটকৌশলে পতিতাবৃত্তির স্বীকৃতি এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়ার চক্রান্ত করছে। এদেশের শতকরা নব্বই ভাগ ইসলামি জনতা এ ধরণের অপতৎপরতা রুখে দিবে। ইনশাআল্লাহ।তিনি আরও বলেন- “ধান ভানতে শীবের গীত” গাওয়ার মত নারীদের উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির প্রস্তাব পাশ কাটিয়ে বিবাহ বহির্ভূত যেীনাচারের স্বীকৃতির প্রস্তাব এবং পারিবারিক আইন থেকে ইসলামকে বাদ দেয়া খুবই দুঃখজনক।তিনি প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলেন- অবিলম্বে নারী সংস্কার কমিশনের এ বিতর্কিত প্রস্তাবনা বাতিল করান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে ইসলাম বিরোধী অপতৎপড়তা রোধ করা হবে।তিনি সকল ইসলামি সমমনা দল ও গোষ্ঠীকে বিতর্কিত এ নারী সংস্কার প্রতিবেদনের বিরুদ্ধে সোচ্চার হতে উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓