1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

মুরাদনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৩

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহত ব্যক্তিরা শ্রবণ সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। নিহতরা হলেন উপজেলার বাঙ্গরা বাজার থানার কুরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ এবং আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া।সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মুরাদনগর উপজেলার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কুরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূঁইয়া জমিতে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘে ছেয়ে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ পর বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বছরের শুরুতেই বজ্রপাতে একসঙ্গে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই এখন জরুরি প্রয়োজন ছাড়া মাঠে কাজ করা থেকে বিরত থাকছেন।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓