1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে বিএনপির চিঠি

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চার দফা দাবি সম্বলিত একটি চিঠি দিয়েছে বিএনপি।গত ৩০ এপ্রিল বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়।চিঠিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন। তার সঙ্গেই দেশে আসবেন ডা. জোবাইদা রহমান। তিনি ঢাকায় ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন।চিঠিতে উল্লেখ করা হয়, “জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী হিসেবে ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ অবস্থায় তার নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।”চাহিদাকৃত চারটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে—১. একজন সশস্ত্র গানম্যান নিয়োগ,২. গাড়িসহ পুলিশি প্রহরা,৩. বাসায় সার্বক্ষণিক পুলিশ পাহারা এবং ৪. বাসায় আর্চওয়ে গেট স্থাপন।উল্লেখ্য, ২০০৮ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান ডা. জোবাইদা রহমান। দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓