1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুলসহ এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কিছু মিডিয়ায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।শনিবার (১১ এপ্রিল) দুপুরে ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে বিজয়নগর এলাকার তানিয়া বেগম তার বসতঘর ভাঙচুর, স্বার্ণালংকারসহ মালামাল লুটপাটের অভিযোগে ইউপি সদস্য আজিজুল সহ এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়টিকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মিডিয়ায় আজিজুলকে জড়িয়ে সংবাদ প্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা। বক্তারা আরও বলেন, ইউপি সদস্য আজিজুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে কিছু মিডিয়ায় চালানো হচ্ছে অপপ্রচার। এসব মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউসুফ আলী খান, ইব্রাহিম হাওলাদার, মোঃ বেলাল মীর প্রমুখ। এসময় এলাকার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓