1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

আহসান হাবিব লিংকনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মিনহাজুল হক মিন্টু ও সুমন বিশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

নাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার :

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন যুব সংহতি দুই কর্মী মোহাম্মদ মিনহাজুল হক মিন্টু যুগ্মসাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা যুব সংহতি, মোঃ সুমন বিশ্বাস সাধারণ সম্পাদক ভেড়ামারা পৌর যুব সংহতি এই দুই কর্মী সৌজন্য সাক্ষাৎ করেন আহসান হাবিব লিংকনের সাথে।এ সময় আহসান হাবিব লিংকন তাদেরকে দেশের রাজনীতিক সমসাময়িক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন।তিনি বলেন বাংলাদেশের রাজনীতি এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত ১৬ বছর ধরে আমরা নির্বাচনের জন্য দাবী করছি। এটা আমাদের নতুন দাবী নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন পেছানোর কোন সুয়োগ নেই। তিনি আরো বলেন, ইতোমধ্যে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি শক্তির চক্রান্তের মতো জঘন্য ঘটনা ঘটেছে। অতিসত্বর এই সমস্ত সমস্যা থেকে দেশকে বাঁচাতে হবে।তিনি আরো বলেন হাজার হাজার শহীদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আর ভূলন্ঠিত হতে দেওয়া যাবেনা। দেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার আগে তার সকল আত্মীয় স্বজনকে সরিয়ে দিয়েছে। আর দেশে তার সকল নেতাকর্মীকে জলন্ত অগ্নিকুন্ডের মধ্যে রেখে গেছেন। ফ্যাসিস্ট লোকজন এখনও হুমকি দেয় এবং দিয়ে যাচ্ছে। তবে আমি বলতে চাই ফ্যাসিস্ট সরকার নামক এই সরকার দানব তাণ্ডব আর এদেশে ফিরতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓