1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪ মামলায় জরিমানা ১৯ হাজার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার দায়ে ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাইটকান্দি বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জানা যায়, উপজেলার ভাইটকান্দি বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। পরে ওখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ -এর আওতায় ৪ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা ও বিক্রেতাদেরকে সতর্ক করা হয়। এসময় ফুলপুর থানা পুলিশের কয়েকজন সদস্য সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓