1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

রাঙ্গাবালীতে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, দোকানদারকে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া বাজারের একটি দোকান থেকে ৯ হাজার ৬৬০ মিটার অবৈধ জাল জব্দ করেছে যৌথবাহিনী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানের মালিক মো. নয়ন প্যাদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন।প্রশাসনের দেয়া তথ্যমতে, নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আরাফাত আনোয়ারের নেতৃত্বে কোড়ালিয়া বাজারে রুটিন টহল হয়। এ সময় ওই বাজারের কয়েকজন দোকানদারের আচরণ সন্দেহজনক হলে দোকানগুলোতে তল্লাশি চালানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গাবালী থানা পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ এ অভিযানে কোড়ালিয়া বাজারের ‘আল-আমিন স্টোর’ থেকে ১৩৮ বান্ডেল (যার দৈর্ঘ্য ৯ হাজার ৬৬০ মিটার) অবৈধ জাল জব্দ করা হয়। এসময় দোকান মালিক নয়ন প্যাদাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়ন প্যাদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  আর জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓