1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প অনুমোদনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।এ সময় মানববন্ধনে বক্তারা প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদ-উল আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেওয়া, প্রকল্পের গ্রেডভুক্ত জনবলকে রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রীয়ভাবে স্হানান্তর করা, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করা, শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজন হারে বৃদ্ধি করার ৫ দফা দাবি করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. মিরাজ মোল্লা, জেলা ফিল্ড অফিসার রেজা মো. মোহসীন, মঠবাড়িয়া ফিল্ড সুপারভাইজার মো. ওমর ফারুক, ইন্দুরকানী মডেল কেয়ারটেকার মো. আব্দুল জলিল, নেছারাবাদ উপজেলার কেন্দ্র শিক্ষক আরাফাত রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓