1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সিগঞ্জ রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ মে) জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন দলটির নেতৃবৃন্দ এদিন, দুপুরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে নোট বুক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। এর আগে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর হাতে তুলে দেয়া হয়েছে নোট বুক।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।পরে নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ, জেলা পরিষদ, এলজিআরডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সদর থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১ দফার নোট বুক তুলে দেন জেলা বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓