1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বল্প পরিসরে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালুর উদ্যোগ কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ জাতীয় পুরস্কার পেলেন কুষ্টিয়ার কৃতি সন্তান দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২ মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি কাউখালীর অধিকাংশ দপ্তরে নেছারাবাদে সার–কীটনাশকের তালিকা নিয়ে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা আহত

টাঙ্গাইলের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই মোশারফ

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল জেলা পুলিশের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন। গেল এপ্রিল মাসে সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে একটি চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উন্মোচন করে আসামিদের গ্রেফতার এবং ধৃত আসামিদের নিকট থেকে চোরাই মালামাল উদ্ধার করায় জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।মঙ্গলবারে জেলা পুলিশের মাসিক অপরাধ ও পুরস্কার বিতরণী সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার জনাব,মো. মিজানুর রহমান।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আদিবুল ইসলাম (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে এসআই মোশারফ হোসেন বলেন, জেলায় শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়ে পুরস্কার নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। ভালো কাজের স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। এই পুরস্কার আমাদের কাজের গতিকে আরও বেগবান করবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓