1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় কোস্ট গার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেশীয় পিস্তল,গুলি,নগদ টাকাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।গজারিয়া উপজেলা পরিষদের হল রুমে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মো:মামুন শরীফ,কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার জিএম তানজিমুল ইসলাম প্রমুখ।জানা যায়,গতকাল (২০মে) রাত ১০ঘটিকা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এই অভিযান পরিচালিত হয়।এ সময় বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার,৩টি বাল্কহেডসহ ৮শ্রমিক আটক ও একটি ড্রেজারে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল,এক রাউন্ড গুলি,একটি চাকু, ৭টি মোবাইল ফোন,নগদ ২৫,৮৬৬ টাকা উদ্ধার করে।এ সময় আরও জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন,নৌপথে ডাকাতিসহ নানা অপরাধ করে আসছে একটি সন্ত্রাসী গোষ্ঠী।ইতিমধ্যে একাধিক বার অভিযান পরিচালিত হয়েছে,যেখানে দেশীয় অস্ত্র,গুলিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছিল।বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো:মামুন শরীফ বলেন,দীর্ঘদিন যাবৎ রাতের আধারে এই সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালু উত্তোলনস হ বিভিন্ন অপরাধ করে আসছে,তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓