1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়া থানায় পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গজারিয়া থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ।এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় আসা সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষদের সঠিকভাবে সেবা দান ও হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। গজারিয়া থানার পক্ষ থেকে বিচারক গাজী দেলোয়ার হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক তুলে দেন থানার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা।এর আগেও তিনি জেলার অন্যান্য সকল থানা পরিদর্শন করেছেন। থানা পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, আদালতের নাজির মো: আবু হানিফ সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓