1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে মাকে হত্যার বিচার চেয়ে বাবার বিরুদ্ধে সন্তানদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া বটতলা এলাকার গৃহবধূ মিতু আক্তারকে (২৮) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় এসে স্বীকারোক্তি দেয়ার ঘটনায় নিহতের স্বামী সুমন মিয়ার (৪৫) ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে- মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধন হয়। এতে অংশ নেয় নিহতের পরিবারের আত্নীয়-স্বজনসহ শতাধিক এলাকাবাসী।মানববন্ধনে নিহত মিতু আক্তারের মেয়ে মারজানা আক্তার (১২) কান্নাজড়িত কণ্ঠে- তার মায়ের হত্যার বিচার দাবি করে। সে বলে, আমার মাকে হত্যা করেছে আমার বাবা সুমন মিয়া। আমি চাই তার ফাঁসি হোক। আপনাদের কাছে ন্যায্য বিচার চাই মা হত্যার।একাধিক মানববন্ধনকারী সুমন মিয়ার ফাঁসি চাই – স্লোগানে বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বলেন, একজন নারীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি যেন আর না থাকে-এটাই আমাদের প্রত্যাশা।এ সময় উপস্থিত ছিলেন, নিহত মিতুর বাবা মো. মন্টু মিয়া, মা আকলিমা বেগম, নিহতের বড় মেয়ে মারজানা আক্তার (১২) ছোট মেয়ে মারজিয়া (৯), ও ছেলে আবিদ হোসেন (৭) প্রমুখ।প্রসঙ্গত; গত ১৯ মে দিবাগত গভীর রাতে মদ খেয়ে নিজ হাতে কুপিয়ে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করে থানায় উপস্থিত হন স্বামী সুমন মিয়া ওরফে শাহজাহান। এ ঘটনায় বাদী হয়ে পরদিন সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা আকলিমা বেগম। এতে সুমন মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় সর্বশেষ বুধবার রাতে মো. রমজান (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓