1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি পরিদর্শন জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।পূর্ব নির্ধারিত সফরসূচি ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। এরপর মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে সম্মানিত ডিআইজি মহোদয় পেশাদারিত্বের সাথে সকল পুলিশ কর্মকর্তাগণকে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর সম্মানিত ডিআইজি মহোদয় মুন্সীগঞ্জ জেলার পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও ফোর্সগণ সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। মাননীয় ডিআইজি মহোদয় সেসব সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।উক্ত সভায় পুলিশ সুপার মুন্সীগঞ্জ মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার কর্মকর্তা এবং পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓