1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৌলিকে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ জাতীয় পর্যায়ে গান এ শ্রেষ্ঠত্ব অর্জন করায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দেবষ্মিতা সাহা মৌলি কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে এ সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর ও সংবর্ধিত শিক্ষার্থী দেবস্মিতা সাহা মৌলি।সংবর্ধনাকালে বিদ্যালয়ের পক্ষ থেকে মৌলির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলির পিতা ইন্দুরকানি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, মৌলির সাফল্যে আমরা আনন্দিত। এই আনন্দ সকলে ভাগ করে নিতে এবং অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে বিদ্যালয়ের অভ্যন্তরে এ ক্ষুদ্র আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে মৌলির হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডঃ চৌধুরী রফিকুল আবরার ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓