1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

রাঙ্গাবালীর নৌপথে ঈদে বেড়েছে যাত্রী চাপ, নিরাপত্তায় তৎপর নৌবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী চাপ বেড়েছে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর নৌপথে। বিশেষ করে ঢাকা-রাঙ্গাবালী নৌরুট এবং  অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে প্রতিদিনই।তাই যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঘাটগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্টের সদস্যরা।ঘাট ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, যাত্রী হয়রানি কিংবা মলম পার্টির প্রতারণা ঠেকাতে ঘাট এলাকায় নিয়মিত মনিটরিং  করছেন তারা । বিশেষ নজর দেওয়া হচ্ছে লঞ্চ ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন যেন না হয়-সে বিষয়ে।ঈদের আগে ও পরে কয়েকদিন এভাবেই  যাত্রীচাপ থাকবে। এজন্য ঘাটগুলোকে রাখা হয়েছে বিশেষ নজরদারির আওতায়। নদীভিত্তিক যোগাযোগ নির্ভর এই উপজেলায় ঈদের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। শুধু ঈদের আগের যাত্রা নয়, ঈদের পরে ঘরমুখো মানুষদের ফেরার পথেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓