1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।রোববার (৮ জুন) বিকেলে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুই দিন ব্যাপী ডে ও নাইট এ ফুটবল খেলা উদ্বোধন করেন করেন পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সমাজসেবক কাজী মুজিবুর রহমান ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মির্জা জহীরুল হক, শিক্ষক নরোত্তম দেবনাথ ও প্রাক্তন ছাত্র জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা সভাপতি ও পিরোজপুর প্রেসক্লার এর আজীবন সদস্য হাসান মামুন প্রমুখ। এসময় জেলা শহরের প্রাণকেন্দ্রে খ্যাতনামা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পরিবেশ এ মুহূর্তে জেলার শীর্ষে। শিক্ষার্থীরা যথেষ্ট সুশৃংখলা। বিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি নেই, মোবাই ব্যবহার নিষিদ্ধ, কিশোর গ্যাং নেই। ৬ জন মাস্টার ট্রেনার সহ বিশ জন দক্ষ শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষক বিদ্যালয়ের অবকাঠামগত কিছু সমস্যার কথা বলেন। যেমন-অফিস ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা, মাঠ বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। দুই ভবনের মধ্যে সংযোগ সড়ক নেই, দোতালায় ওয়াশরুম নেই, নামেজের স্থান নেই, বেঞ্চের সংকট আছে, মেইন গেটটি বড় করা দরকার।পরে নাশতা শেষে আড্ডা ও ফটোসেশন হয়। এরপর উপস্থিত সকলকে উপহার দেওয়া হয়।দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয় এসময়। আন্দঘন পরিবেশে সবাই কুশল বিনিময় করেন।প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী জানান, সমাজসেবা উন্নয়নমূলক কমিটি আছে, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচিও আছে। ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত নানা ধরনের কার্যক্রম রয়েছে। তবে মূল উদ্দেশ্য হচ্ছে, সব ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাতার নিচে থাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓