1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নবী ও হিজাব–বোরকা নিয়ে শিক্ষিকার কটুক্তি প্রতিবাদে মানববন্ধন উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ–১ ও ২ আসনে এনসিপির দুই সমন্বয়কারীর মনোনয়ন ঘোষনা গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত, আহত -৩ নেছারাবাদে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা প্রাথমিক সদস্য পদ ফিরে পেলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বাংলাদেশের রাজনীতি কখনোই সরলরেখায় চলে না – ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

তরুণ প্রজন্মের প্রতিনিধি ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। বুধবার (১১ জুন) এক বিবৃতিতে বলেন, গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রকাঠামোর গনতান্ত্রিক রুপান্তরের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা অবাধ ও গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচনের বিকল্প নেই। আবার প্রয়োজনীয় সংস্কার ছাড়া সুষ্ঠ নির্বাচন ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশের রাজনীতি কখনোই সরলরেখায় চলে না বরং ছায়া ও প্রতিচ্ছবির মধ্য দিয়ে এগোয়। এ মুহূর্তে দেশের রাজনৈতিক ভাষ্য, প্রতিক্রিয়া ও আশঙ্কা সবকিছুই যেন এক জটিল ধারায় পরিনত হয়েছে।সাবেক ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। দেশে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার মধ্য দিয়েই বারবার অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে। প্রতিবার ই অনির্বাচিত সরকার সু শাসনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার করে সুশীল দলে পরিনত করার চেষ্টা চালায়। ফলাফল যাই হোক সেটা রাজনৈতিক দলগুলোকে নানাভাবে বিপর্যস্ত করে এবং নির্বাচিত সরকারে যাওয়ার পথকে অনেক কঠিন করে তোলে।তরুণ রাজনীতিবীদ মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, রাজনৈতিক ভাবে বাংলাদেশ এক বিপদজনক সময় পার করছে। আমাদের রাজনৈতিক দলগুলো যদি দলীয়, ব্যক্তিগত স্বার্থ উপেক্ষা করে বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে জনস্বার্থে পরিস্থিতির মূল্যায়ন করে জনতার মনের দিকে তাকাতে না পারে তাহলে বাংলাদেশের সম্ভাবনা সংকটে পরিনত হবে। লুটেরাদের শাসনব্যবস্থা বাদ দিয়ে খেটে খাওয়া মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে পারলে গনতন্ত্র কায়েম হয়ে যাবে। রাজনীতি যতটা সত্যনিষ্ঠ হবে ততটাই গনতন্ত্র দৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓