1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

সাভারে চাঞ্চল্যকর রুবেল হত্যার ২ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি :

সাভারে চাঞ্চল্যকর রুবেল (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারদিন পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন বাশার (৩০) ও ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে।উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, অভিযান চালিয়ে রুবেল হত্যার দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।উল্লেখ, শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।নিহত রুবেল সাভার পৌরসভা এলাকার মৃত রহমত আলীর ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓