1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

কাউখালীতে একদিনে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠীতে একদিনে দুই বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে চোরচক্র।বুধবার (১১জুন) শিয়ালকাঠী চৌ-রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত চোরচক্রের বিরুদ্ধে কাউখালী থানায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার ব্যবসায়ী মোঃ আমির হোসেন ও তার পরিবার ঈদুল আজহা উপলক্ষে উপজেলার শিয়ালকাঠীর গ্রামে বেড়াতে আসেন। তারা বুধবার সন্ধ্যায় বাসার সকলে আমির হোসেনের শ্বশুরের বাসায় বেড়াতে যান। সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে এসে দেখেন বাসার সামনের দরজার তালা ভেঙ্গা। তারা ঘরে প্রবেশ করে দেখেন তাদের প্রত্যেক রুম তছনছ করা এবং রুমের মধ্যে থাকা ষ্টীলের আলমীরা ভেঙ্গে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা যার বাজার মূল্য ৩৮লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৪ লাখ পচাঁত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া বাসার কয়েকটি কক্ষের তালা ভেঙ্গে শোকেস, ওয়ারড্রপ, লাগেজ তছনছ করে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী আমির হোসেন।এ দিকে একইদিন সন্ধ্যায় শিয়ালকাঠী চৌ-রাস্তা এলাকায় বশীর আহম্মেদ এর বহুতল ভবনের ভাড়াটিয়ার বাসার দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমীরা এবং ওয়ারড্রব ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে কাউখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, শিয়ালকাঠীর চুরির ঘটনায় দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓