1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট রাব্বী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মুরসালিন রাব্বী ওরফে বাবু নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তারাউজিয়াল গ্রামের মাঠ থেকে পুলিশ ছদ্মবেশে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। সে উপজেলার তারাউজিয়াল গ্রামে মৃত আব্দুর রউফের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  সকালে শ্রীপুর থানা পুলিশের এএসআই রবিউল-২, এএসআই সালাউদ্দিন, এএসআই বরিউল-১ ও সঙ্গীয় ফোর্স মাদক সম্রাট বাবুকে গ্রেপ্তার করে। পরে  তার দেহ তল্লাশি করে মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।সে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার একজন মাদক সম্রাট। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓