1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

কাউখালীতে প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে বকেয়া টাকা আদায়ের অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন) দুপুর ১ টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে টাকা আদায়ের সিদ্ধান্ত বাতিল করেন অধ্যক্ষ।খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ডিগ্রি ও এইচএসসি পরীক্ষায় সরকারি কাউখালী মহাবিদ্যালয় থেকে ডিগ্রিতে ১১৪ জন ও এইচএসসিতে ২২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। রবিবার পরিক্ষার্থীরা কলেজে প্রবেশপত্র আনতে গেলে প্রবেশপত্র বিতরণে দায়িত্বপ্রাপ্তরা অধ্যক্ষ মোঃ আব্দুল মালেকর নির্দেশে প্রবেশপত্র আটকে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে তাদের বকেয়া ৫০০ – ২৫০০ টাকা করে দাবি করেন। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।
ছাত্রদলের কলেজ কমিটির সভাপতি সবুজ কুমার রবি দাস ও এইচএসসি পরীক্ষার্থী মেহেজাবিন ছোহা, নওরিন আক্তার অভিযোগ করে জানায়, রোববার তারা প্রবেশপত্র আনতে গেলে শিক্ষকরা ৫০০ -২৫০০ টাকা করে দাবি করেন। কিসের টাকা জানতে চাইলে শিক্ষকরা বলেন আমাদের কাছে কলেজের বকেয়া রয়েছে সেই টাকা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে কলেজের অধ্যক্ষ তাদের সাথে সমঝোতায় বসেন। পরে তাদের প্রবেশপত্র দেয়া হয়।কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বলেন, ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ কোন টাকা আদায় করা হচ্ছে না। যেসব শিক্ষার্থীর কাছে বেতন, সেশনচার্জ ও পরীক্ষার ফির টাকা বকেয়া রয়েছে তা আদায় করা হচ্ছে। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাদের প্রবেশপত্র দিয়ে দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓