1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুরের মনোনীত প্রতিনিধি আবু নাঈম গলাচিপায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অফিসার্স ক্লাবে প্রধান অতিথি হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। গত রবিবার (২২ জুন) জনকল্যাণমূলক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি মোতাবেক আবু নাঈমকে গলাচিপা ও দশমিনা উপজেলার প্রতিনিধি মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবঅধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রীর বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর ও ছোট ভাই মো. আমিনুল ইসলাম নুর।এছাড়াও পৌর গণঅধিকার পরিষদের আহবায়ক রেজাউল হাওলাদার, সদস্য সচিব মো. জাহাঙ্গীর, উপজেলা যুবঅধিকার পরিষদের আহবায়ক রাসেল প্যাদা, সদস্য সচিব আবুল হোসেন, পৌর যুবঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল, পৌর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান, পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓