1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

তারাকান্দায় মহাসড়কে মুখোমুখি  সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে পঞ্চমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন আর আনুমানিক ৫ থেকে ৭ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানা পুলিশ, সেনাবাহিনী সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন ও উদ্ধার কাজে অংশ নেন।তারাকান্দা থানা সূত্রে জানা যায়, একটি ড্রীমল্যান্ড বাস, সিএনজি, অটোরিকশা, কাভার্ড ভ্যান ও হ্যান্ডট্রলির মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান আর গুরুতর আহত ৫/৭ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে। আর এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ ব্যাপারে সরকারকে সড়ক নিয়ন্ত্রণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য স্থায়ী ব্যবস্থা চায় তারা। ৫শ বা ১ হাজার টাকার খাবার পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ হয়ে যাওয়ার মত চিন্তা না করে বরং এসব অসহায় পরিবারের চলার স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সুনির্দিষ্ট ফান্ড দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓