1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন জব্দ ব্যবসায়িকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে বাজারজাত করার অভিযোগে মো. মহসিন মিয়া নামে এক ব্যবসায়িকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৪ জুন) মঠবাড়িয়া পৌরশহরের কাপুড়িয়া পট্রি এলাকায় ভ্রাম্যান আদালত এ অভিযান চালায়।উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের কাপুড়িয়া পট্রির তন্বী স্টোরের নামে একটি গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৬০০ কেজি পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এসময় অভিযুক্ত পলিথিন ব্যবসায়িকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন গুদামজাত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া ভ্রাম্যান আদালত পৌরশহরে অবৈধ পার্কিংয়ের দায়ে ইমা পরিবহন বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে অভিযান চলমান থাকবে। জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓