1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাঁচাবাজার টোলসেটে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জালিছ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস ছালাম বাতেন, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন আর রশীদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির।অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনায় ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, বাজার ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।সভা শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য হাসান মীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓