1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কাউখালীতে মোটরসাইকেল চাপায় শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেলের চাকায় পিষ্ট হয়ে ছামিয়া আক্তার (৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।বুধবার (২ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বটতলা নামক স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ছামিয়া আক্তার চিরাপাড়া গ্রামের মোঃ দুলাল মোল্লার মেয়ে এবং ৩১ নং চিরাপাড়া এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী। নিহত শিক্ষার্থীর পিতা দুলাল মোল্লা জানান, ছামিয়াকে খুলনা থেকে ডাক্তার দেখিয়ে আজ বেলা সাড়ে ১১ টার দিকে চৌরাস্তা থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনের বটতলা নামক স্হানে ইজিবাইক থেকে নেমে রাস্তার পাশে দাড়িয়ে ভাড়া দেওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি  মোটর সাইকেল ছামিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুব্রত কর্মকার বলেন,ছামিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলের চালক মো:ইউসুফ, আরোহী মো: মুয়াজ, আশরাফুল নামের তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓