1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় – মোঃ ইলিয়াস হোসেন মাঝি

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জুলাই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় উল্লেখ করে সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেছেন, গন অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সে সকল শহীদদের মনে রাখার প্রধান ধাপ হলো এমন বাংলাদেশ গঠন করা যেখানে নতুন করে কোন ফ্যাসিবাদ চেপে বসতে না পারে। জুলাই আগষ্ট অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গনতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। এটি ছিল ছাএ জনতার অদম্য সাহস, একতা এবং আত্মত্যাগে এক অবিস্মরণীয় অধ্যায়। বুধবার এক সাক্ষাৎকারে তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, জুলাই অভ্যুত্থান শুধু ইতিহাসের ঘটনা নয়। এটি একটি চলমান প্রেরণা। আমাদের নিশ্চিত করতে হবে যে, এই আন্দোলনের অর্জনগুলো যেন রক্ষা পায়। গনতন্ত্রের যে বীজ রোপিত হয়েছে তাকে সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো শক্তিশালী করতে হবে। গনতন্ত্র একটি রাষ্ট্রের প্রান। এবং ভোটাধিকার তার মূল ভিত্তি। মানুষের এই মৌলিক অধিকার যখন সংকুচিত হয় তখন জনগণের মধ্য থেকে উঠে আসে প্রতিবাদ, প্রতিরোধে এবং প্রয়োজনে অভ্যুত্থান।তার মতে, গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই। আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সকল গনতন্তিকামী রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓