1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

পিআর পদ্ধতিতে এদেশে কোন নির্বাচন হবেনা : অধ্যক্ষ সেলিম ভুইয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন বাংলাদেশে পিআর পদ্ধতিতে কোন নির্বাচন হবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দিন কমান্ডার, ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, শাহাবুদ্দিন,জহিরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান লোদী, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, যুবদল নেতা মাশরুল হক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন ভুইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির মাহমুদ, যুগ্ম আহবায়ক কেফায়েত উল্লাহ, মাহবুব ইসলাম প্রমুখ।
অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দিয়েছেন আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন এনসিপি কোন রাজনৈতিক দল নয় তারা এখনো নিবন্ধন পায়নি, কিছু বখাটে ছেলেদের একটা সংগঠন। ছাত্র জনতার আন্দোলনে সরাসরি বিএনপি এই ছাত্রদেরকে সকল প্রকার পৃষ্ট পোষকতা দিয়েছে।এখন যে সকল রাজনৈতিক দল পি আর পদ্ধতি চায় তাদের এই চাওয়া নিয়ে মানুষ বিভিন্ন ভাবে ট্রল করছেন এমনকি ওদের যে দল সে দল থেকে আমার বড় আমার শিক্ষক কর্মচারী ঐক্যজোট।সুতরাং বিএনপিকে নিয়ে কথা বলতে হলে হিসেব করে বলতে হবে। অধ্যক্ষ সেলিম ভুইয়া নেতাকর্মীদের বৃষ্টি উপেক্ষা করে সভায় উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓