1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদ দিবস উপলক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এছাড়াও জেলার সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত, কেন্দ্রীয় জামে মসজিদের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার শহীদ ও আহতদের পরিবার এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাওলানা জুবায়ের হোসেন।এ সময় জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমরা তাদের এবং তাদের পরিবারের সম্মান সমুন্নত রাখার জন্য সব সময় চেষ্টা করে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓