1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্বরণ ও চলচ্চিত্র প্রদর্শনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘জুলাই স্মরণ ও চলচ্চিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং জেলা তথ্য অফিসের সহোযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে “জুলাই স্বরণ ও চলচ্চিত্র প্রদর্শনী” অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধা ও আন্দোলনে আহতরা অংশগ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের অভিজ্ঞতা ও ভয়াবহতার স্মৃতিচারণ করেন।পরে জুলাই গণঅভ্যুত্থন ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান, পিবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল-মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল শিক্ষার্থীদের দীর্ঘ ৩৬ দিনের ত্যাগ ও সংগ্রামের গল্প। এ আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের কাছ থেকেই আমরা সেই গল্প শুনছি।”তিনি আরও বলেন, “আন্দোলন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার-সমর্থিত সন্ত্রাসীদের হাতে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। রংপুরের আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে যে মৃত্যুর মিছিল শুরু হয়। এমনকি বাসার ছাদে বা জানালার পাশে দাঁড়িয়ে থাকা মানুষও হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন ঘটনা ঘটবে, তা অকল্পনীয়।অনুষ্ঠানে জুলাই আন্দোলনের হামলায় আহত পিবিপ্রবির শিক্ষার্থী নাফিস আহনাফ, রিয়াজুস শামস, মো. রিফাত হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র ফাহাদ সিকদার আন্দোলনের ভয়াবহতার অভিজ্ঞতা বর্ণনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓