1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে বিএনপির নেতাকর্মীরা শ্রীপুর সরকারি মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে থেকে মৌন মিছিল বের করে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্যা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খাজা বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓